• সমগ্র বাংলা

পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট পাটুরিয়া দৌলতদিয়া। প্রতিদিন এ নৌরুট দিয়ে হাজারো যাত্রী ও যানবাহন পারাপার হয়। যাত্রীদের দুর্ভোগ কমাতে চলতি অর্থবছরে পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে নতুন সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। তবে এই নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩২ লাখ ৭০ হাজার ৮৫২ টাকা ব্যয়ে সংযোগ সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইকবাল ট্রেডার্স। অভিযোগ রয়েছে, সড়ক নির্মাণে মানসম্মত উপকরণের পরিবর্তে নিম্নমানের ইটের আধলা ব্যবহার করা হচ্ছে, যা সড়কের স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে অনিয়মের কারণে গুরুত্বপূর্ণ এ নৌরুটের সংযোগ সড়ক অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আসার পর ঠিকাদারি প্রতিষ্ঠান দ্রুত বালু দিয়ে তা ঢেকে দেওয়ার চেষ্টা করেছে বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয়দের ভাষ্য, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ ফেরিঘাটের সংযোগ সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া যায় না। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo