• সমগ্র বাংলা

উলিপুরে নানা নাটকীয়তার পর ১'শ ৪টি ভিজিএফ স্লিপসহ আটক ব্যক্তিকে গভীর রাতে ছেড়ে দিলো এ্যাসিল্যান্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ভিজিএফ’এর ১শ ৪টি স্লিপসহ মতিয়ার রহমান (৬০) নামে এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে। দিনভর নানা নাটকীয়তার পর রাতে আটক ব্যক্তিকে মুসলেকা নিয়ে ছেড়ে দেয়ায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নে।

‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোববার সকালে দলদলিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরন শুরু হয়। ইউনিয়নের ৫ হাজার ৪শ ৪ জন ব্যক্তি ১০ কেজি করে ৫০ মে.টন ৪শ ৪০ কেজি চাল পাওয়ার কথা। সোমবার দুপুরে পরিষদে উপস্থিত মানুষজন চাল বিতরনের সময় ১শ ৪টি স্লিপসহ মতিয়ার রহমান নামে এক ব্যাক্তিকে আটক করেন। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় আটক ব্যক্তির কাছ থেকে দুঃস্থ্য ও অতি দরিদ্রদের চাল বিতরনের ১শ ৪টি স্লিপ জব্দ করেন। প্রশাসন জনসম্মুখে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দেয়ার কথা বলে থানায় নিয়ে আসলেও অজ্ঞাত কারনে তাকে গভীর রাতে ছেড়ে দেয়া হয়। এদিকে চালের স্লিপসহ আটক ব্যক্তিকে রাতে ছেড়ে দেয়ায় উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। আটককৃত মতিয়ার রহমান দলদলিয়া ইউনিয়নের সাহেবের কুটি গ্রামের হোসেন আলীর ছেলে বলে জানা গেছে। 

‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ১শ ৪টি স্লিপের বিপরীতে ওই ব্যক্তি ১ মে. টন (১ হাজার কেজি) ৪০ কেজি চাল উত্তোলন করে কালো বাজারে বিক্রয় করতেন বলে তারা অভিযোগ করেন।

‎দলদলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, চাল বিতরন চলাকালীন সময়ে হটাৎ করে জনতার হাতে মতিয়ার রহমান নামে এক ব্যক্তি ১শ ৪টি স্লিপসহ আটক হন। স্লিপ গুলো কার থেকে উনি পেয়েছেন তা আমরা জানি না। খবর পেয়ে এ্যাসিল্যান্ড স্যার ও পুলিশ এসে ওই ব্যক্তিকে নিয়ে যান। পরে ১শ ৪টি স্লিপের চাল রেখে বাকী সব চাল বিতরন করা হয়েছে।

‎উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ্যাসিল্যান্ড মহোদয়ের নির্দেশে মতিয়ার রহমান নামে ওই ব্যক্তিকে দলদলিয়া ইউনিয়ন পরিষদ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরবর্তীতে যে ব্যক্তিরা অভিযোগ করেছেন তারাই এ্যাসিল্যাল্ডকে মুসলেকা দেয়ায় ওই ব্যক্তিকে ছেড়ে দেয়া হয়েছে।

‎এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. মেহেদী হাসান বলেন, কিছু ব্যক্তির মৌখিক অভিযোগের ভিত্তিতে দলদলিয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে মতিয়ার রহমানকে আটকসহ ১শ ৪টি ভিজিএফ’এর চালের স্লিপ জব্দ করা হয়। পরবর্তীতে যারা অভিযোগ করেছিলেন তারাই সুপারিশ করেন এবং যেহেতু আটক ব্যক্তির কাছে চাল পাওয়া যায়নি তাই মানবিক দিক বিবেচনা করে মুসলেকা নিয়ে মতিয়ার রহমানকে ছেড়ে দেয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলসহ শার্শার সীমান্ত দিয়ে ভার...

image

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যা মামলা: পরিবার পরি...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় চাঞ্চল্যকর আজিজুল মোল্ল...

image

শেষ সময়ে ক্রেতা আর বিক্রেতাদের পদচারনায় মুখর হয়ে উঠছে নওগ...

নওগাঁ প্রতিনিধি: শেষ সময়ে জমে উঠেছে নওগাঁর প্রতিটি কোরবানীর ...

image

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীকে জেল জরিমানা

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩...

image

ঘুমন্ত অবস্থায় না ফেরার দেশে পবিপ্রবির শিক্ষার্থী সাদাত ...

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্য...

  • company_logo