• সমগ্র বাংলা

মানিকগঞ্জ গ্যাসবাহী লরির স‌ঙ্গে সংঘ‌র্ষে যাত্রীবাহী বাসে আগুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় যাত্রীবাহী বাস ও বিপরীতগামী গ্যাসবাহী লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও যাত্রীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো গেছে।

সোমবার (২৫ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।ঈদে ঘরমুখো মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মুলজান এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই লরিটির গ্যাস ট্যাংকিতে লিকেজ দেখা দিলে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে সড়কের ওপর আগুন ধরে, পরে তা দ্রুত বাসে লেগে যায়। অল্প সময়ের মধ্যেই আগুন বাসের পুরো অংশে ছড়িয়ে পড়ে এবং চারদিকে গ্যাস ছড়িয়ে আতঙ্কের সৃষ্টি হয়।

আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হলেও যাত্রীদের সঙ্গে থাকা কিছু মালামাল আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে। আগুনের তীব্রতায় যাত্রীবাহী বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, সংঘর্ষের পর প্রথমে সড়কের ওপর আগুন ধরে এবং পরে তা বাসে ছড়িয়ে পড়ে। খুব অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে যায়। যাত্রীরা দ্রুত নেমে যেতে পারলেও তাদের কিছু মালামাল আগুনে নষ্ট হয়।

ঘটনার পর স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দুপুর পৌনে ২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo