• সমগ্র বাংলা

পাবনায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতার শ্বশুর গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩শে মে) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি হলেন, উপজেলার সাহাপুর ইউনিয়নের গড়গড়ি গ্রামের পীরু প্রামাণিকের ছেলে রাহাত প্রমানিক (৬০)। তিনি জামায়াতের (রোকন) সদস্য তুষার হোসেনের শ্বশুর। আর ভুক্তভোগী ওই শিশুটির বাড়ি একই এলাকায়।

মামলা সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে প্রতিদিনের মতই বাড়ির আঙিনায় খেলা করছিল শিশুটি। সবার অগোচরে অভিযুক্ত রাহাত প্রামাণিক আরিশাকে কৌশলে তার শয়ন কক্ষে নিয়ে যায়। পরে শিশুটিকে জোরপূর্বক স্পর্শকাতর অঙ্গে স্পর্শ করে। এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। এ সময় শিশুটির মা জান্নাতুল ফেরদৌস পপি সহ স্থানীয়রা বিষয়টি টের পেয়ে এগিয়ে গেলে অভিযুক্ত রাহাত প্রামানিক কৌশলে পালিয়ে যায়।

মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর পিতার ভাষ্য, এ ঘটনায় মেয়েকে নিয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঈশ্বরদী থানায় অভিযোগ দায়ের করতে গেলে অভিযুক্তের জামাই জামায়াতের (রোকন) সদস্য তুষার হোসেন নানাভাবে বাধা সৃষ্টি করে এবং ভয়ভীতি দেখায়।

এ ঘটনায় বর্তমানে চরম আতঙ্কে দিন পার করছে ভুক্তভোগী পরিবার। এদিকে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শিশুর পিতা।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু বাচ্চাটির পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করেছে। শিশুটির বক্তব্য শুনে এবং প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযুক্ত রাহাত প্রামানিককে গ্রেপ্তার করেছে। রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo