ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া ব্রিজের নিচে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা এক পরিচয়হীন বৃদ্ধকে উদ্ধার করে চিকিৎসাসেবা প্রদান শেষে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
শনিবার (২৩ মে ) বিকেলে দুই বছর মানবেতর জীবনযাপন করা বৃদ্ধকে চিকিৎসা সেবা শেষে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করা হয়।
জানা যায়, ঢাকা আরিচা মহাসড়কের গোলড়া ব্রিজের নিচে প্রায় দুই বছর ধরে অপরিচিত এক অজ্ঞাতনামা বৃদ্ধ বসবাস করছিল। স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধকে খাবার ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিল।
পরে বিষয়টি নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলামকে জানানো হলে তিনি তাৎক্ষণিক অ্যাম্বুলেন্স পাঠিয়ে বৃদ্ধকে উদ্ধার করেন এবং সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ভলেন্টিয়ার আব্দুল্লাহ বিষয়টি আমাকে জানালে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। বর্তমানে ওই ব্যক্তি সুস্থ আছেন এবং তাকে ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) আইন, ২০১১ অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ছয় মাসের জন্য মিরপুর সরকারি আশ্রয় কেন্দ্রে প্রেরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সিরাজ উদ্দিন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা প্রশাসনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।
ময়মনসিংহ প্রতিনিধি : মুক্তাগাছা উপজেলার রসুলপুর বাজারে পাওনা...
বগুড়া প্রতিনিধি : বগুড়াকে মেট্রোপলিটন করার প্রক্রিয়া চ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন পবিত্র ঈদুল আযহাতে যথ...
বাকৃবি প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ীর পাশের পুকুরের ...

মন্তব্য (০)