• সমগ্র বাংলা

রাণীনগরে চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে আসন্ন পবিত্র ঈদুল আযহাতে যথাযথ হালাল নিয়মে কোরবানীর পশু জবাই করা, জবাই করা পশুর কাঁচা চামড়া তাৎক্ষণিক ভাবে সংরক্ষণ এবং সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণকৃত লবণ সঠিক নিয়মে প্রয়োগ সংক্রান্ত এক সচেতনতা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: রাকিবুল হাসান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ রফি ফায়সাল তালুকদার, ভেটেরিনারী সার্জন ডা: মিশকাতুল জাবির, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংবাদকর্মী, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানগণ, মাংস ব্যবসায়ী, ইমাম এবং চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান চলতি বছর কাঁচা চামড়া সংরক্ষণের লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণের জন্য উপজেলায় ৫হাজার কেজি লবণ বরাদ্দ পাওয়া গেছে যা উপজেলার ১০/১২টি মাদ্রাসা ও লিল্লাহ বোডিংগুলোতে বিতরণ করা হবে। এই লবণ দিয়ে কিভাবে দেশের অন্যতম সম্পদ কাঁচা চামড়াগুলো সংরক্ষণ করা যায় সেই বিষয়ে বাস্তব দিকনির্দেশনা প্রদান ও সচেতনতা বৃদ্ধি করতেই এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন মাদ্রাসার প্রধান মুফতিগণ।  

কর্মশালায় বক্তারা আসন্ন ঈদুল আযাহাতে কোরবানির পশুর চামড়া যেন সঠিক নিয়মে ছাড়ানো এবং প্রক্রিয়াজাত করা হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। চামড়ার গুণগত মান ঠিক রাখতে এবং পচন রোধে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণ করা লবণ কীভাবে যথাসময়ে ও সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে, সে বিষয়ে উপস্থিত সংশ্লিষ্টদের বাস্তবমুখী প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo