• সমগ্র বাংলা

শিশু নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি ঢাকায় শিশু রামিসা সহ সারাদেশে নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে লালমনিরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা কমিটির উদ্যোগে দুই ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজনের লালমনিরহাট জেলা কমিটির সভাপতি আমিরুল হায়াত আহমেদ মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সুজনের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লায়লা, সহ-সভাপতি আবু হাসনাত রানা,সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, সদস্য মুক্তা বেগম,জামাল হোসেন সহ অন্যান্যরা। এ সময় বক্তারা অবিলম্বে সকল হত্যাকাণ্ডের ও ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবং নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান সরকারের কাছে। এ মানববন্ধনে সুজনের সদস্য,সুশীল সমাজের নাগরিকগণ অংশ নেয়।

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo