• সমগ্র বাংলা

ফরিদপুরে র‌্যাবের পৃথক অভিযান: ইয়াবা ও স্কাফ সিরাপসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে আনুমানিক ৯ লক্ষ টাকা মূল্যমানের ইয়াবা ও স্কাফ সিরাপসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। 

শুক্রবার ( ২২ মে ) জেলার কোতয়ালী এবং ভাঙ্গা থানা এলাকায় পৃথক চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান দুটি পরিচালনা করে।

র‌্যাব জানায়, শুক্রবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানাধীন রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: বজলুর রশিদ (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

আটককৃত বজলুর রশিদ কুষ্টিয়া সদর থানার টালীপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত বজলুর রশিদের বিরুদ্ধে ইতিপূর্বেও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

অপর এক অভিযানে, একই দিন সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা এলাকায় মহাসড়কের ওপর চেকপোস্ট বসায় র‌্যাব। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ১০০ বোতল স্কাফ সিরাপসহ মো: সাইফুল ইসলাম (৩৩) নামের এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত স্কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। মাদক পরিবহনের দায়ে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

আটক সাইফুল ইসলাম পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সুটিয়াকাঠি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানের বরাত দিয়ে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা, স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও এর আশেপাশের জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে "মাদক নির্মূলে জিরো টলারেন্স" নীতি বাস্তবায়নে র‌্যাব বদ্ধপরিকর। মাদকের পাশাপাশি অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে সাটুরিয়ায় ১০ মেট্রিক টন লবণ ...

মানিকগঞ্জ প্রতিনিধি: প‌বিত্র ঈদুল আযহার কোরবানির পশুর চ...

image

শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডসহ নারী ও শিশু নির্যানতকারীদ...

দিনাজপুর প্রতিনিধিঃ শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডসহ সারাদেশে ...

image

শিশু নির্যাতন ও হত্যার বিচারের দাবীতে লালমনিরহাটে মানববন্ধন

লালমনিরহাট প্রতিনিধি: সম্প্রতি ঢাকায় শিশু রামিসা সহ সারাদেশ...

image

দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক চাপায় মোটর সাইকেলের ৩ আরোহি নিহত

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটের রানীগঞ্জে ট্রা...

image

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় ৩ বছরের এক শিশুকে প্রলোভন ...

  • company_logo