• সমগ্র বাংলা

বিনামূল্যে চিকিৎসাসেবা,ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান : শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ২ বিজিবি। ইতিমধ্যে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে ৩৮৫ জন দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ, ১০০টি অসহায় জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান এবং ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

২১ মে বৃহস্পতিবার  সকাল ১১ টা  হতে দুপুর  ২ টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সেন্টমার্টিন দ্বীপ বিওপি’র উদ্যোগে সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমে সেন্টমার্টিন দ্বীপ এলাকার ৩৮৫ জন দুঃস্থ, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। এছাড়াও সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত ১০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং ১০০টি দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক”-বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, দেশের সীমান্তবর্তী অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবি’র মানবিক দায়িত্বের অংশ; ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক

মন্তব্য (০)





image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলের ধর্ষকের ফাঁসি এবং রায় দ্র...

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়াকে(৫) ধর...

  • company_logo