মানিকগঞ্জ প্রতিনিধি: প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা এবং একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন (৪৬) মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার উয়াইল গ্রামের আব্দুল হামিদের ছেলে। বর্তমানে তিনি ঢাকার সাভারের জালেশ্বর এলাকায় বসবাস করছিলেন।
শুক্রবার (২২ মে) দুপুরে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়,
সরকারি কর্মকর্তাদের কাঙ্ক্ষিত স্থানে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়াসহ একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন যাবৎ জমি এবং ফ্ল্যাট ব্যবসার নামে বিভিন্ন ব্যক্তির সাথে প্রতারণা করিয়া আসিতেছে। এছাড়াও সে বিভিন্ন সময়ে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব, সাংবাদিক ও সুপ্রীম কোর্টের আইনজীবী পরিচয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের তদবির/বদলী বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, জুলাই অভ্যুত্থান/২৪ পরবর্তী বিভিন্ন মামলার আসামীকে মামলা হতে অব্যাহতি প্রদানের আশ্বাসের কথা বলে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করিয়া আসিতেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এছাড়াও সম্প্রতি গত ১৮ মে ২০২৬ খ্রিঃ তারিখ প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর এবং ডিভি খাদ্য কে তার নিজ মোবাইল নম্বর ০১৭১১০৭৪৯৫৩ থেকে কল দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় দেয়। বিষয়টি বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-১ মহোদয়ের অবগত হয়ে ধানমন্ডি থানা, ডিএমপি, ঢাকায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেন। যাহার সাধারণ ডায়েরী নং-১১৫৫, তারিখ ১৯/০৫/২০২৬ খ্রিঃ।
উক্ত বিষয়টি মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম (বিপিএম-সেবা) মহোদয়ের অবগত হয়ে তাহার দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব মানবেন্দ্র বালো এর তত্ত্বাবধানে ডিবি মানিকগঞ্জ এর একটি চৌকস অভিযানে দল এসআই (নিঃ)/ মোঃ হিমেল হোসেন ও এসআই (নিঃ)/ রনি দেবনাথ এর নেতৃত্বে উক্ত প্রতারক এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামীর অবস্থান শনাক্তপূর্বক গ্রেফতার করার জন্য নিরবিচ্ছিন্ন কাজ করতে থাকে।
অতঃপর তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে তাহার অবস্থান শনাক্ত করে ঢাকা জেলার সাভার থানাধীন রাজারবাগ, জালেশ্বর এলাকায় অভিযান পরিচালনা করিয়া তারিখ ২১/০৫/২০২৬ খ্রিঃ রাত ২৩.০০ ঘটিকার সময় প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয় প্রদানকারী প্রতারক ও একাধিক মামলার সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল্লাহ আল মামুন (৪৬), পিতা-আব্দুল হামিদ, গ্রাম-উয়াইল, দৌলতপুর, মানিকগঞ্জ, বর্তমান ঠিকানা-রাজারবাগ বি-ব্লক ২/৯, জালেশ্বর, সাভার, ঢাকাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার নিকট হতে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ভূয়া সাংবাদিক পরিচয়পত্রকারী কার্ড, ইংরেজিতে প্রেস লেখা সংবলিত জিপ গাড়ি, আইনজীবী বাংলাদেশ সুপ্রীম কোর্ট সংবলিত লিফলেট এবং জমি ক্রয় বিক্রয়ের দলিলের ফটোকপি উদ্ধার করা হয়। তাহার নামে পূর্বে চেক জালিয়াতিসহ ০৬ টি মামলা রয়েছে। যাহার মধ্যে ০২ টিতে সাজাপ্রাপ্ত।
মন্তব্য (০)