ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গাজীখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্প্রতিবার (২১ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা।
অভিযানকালে গাজীখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চরতিল্লি গ্রামের মো: রাজা মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৪(ছ) ধারা লঙ্ঘনের অপরাধে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভা জানিয়েছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)