• সমগ্র বাংলা

বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রাজাপুর-সাবগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের চেলোপাড়ায় প্রধান অতিথি হিসেবে ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ভূমিসেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের নানা অভিযোগ ও ভোগান্তির চিত্র রয়েছে যা কখনোই কাম্য নয়। বিগত সরকারের সময়ে অধিকাংশ সরকারি দপ্তরই দুর্নীতিরা আখরাতে পরিণত হয়েছিলো বিশেষ করে ভূমি মন্ত্রণালয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সেবা নিশ্চিত করতে চায়।

ডিজিটালাইজেশনের এই যুগে কোন সেবাগ্রহীতা যেন ইউনিয়ন পর্যায়ে সেবা নিতে এসে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। বাদশা বলেন, বগুড়া সুদীর্ঘ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। সেজন্য অনেক ভঙ্গুর অবকাঠামোর ভবনেই নাগরিক সেবা প্রধান কার্যক্রম চলমান ছিল। পর্যায়ক্রমে মাঠ পর্যায়ে সকল অবকাঠামোগত উন্নয়নে কাজ করা হবে।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার, বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, সাবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহীন মাহমুদসহ সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।

নতুন ভবন নির্মাণ প্রসঙ্গে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহীন মাহমুদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাদের মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, মাত্র দুটি কক্ষ নিয়ে সুদীর্ঘ বছর দুইটি ইউনিয়নের ৩৫টি মৌজার ৩৫ হাজার ৬৬০ টি হোল্ডিং এর বিপরীতে তারা ভূমি সেবা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সদাশয় সরকারের আনুগ্রহে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এই কার্যালয়ের জন্য একটি একতলা ভবন নির্মাণের পাশাপাশি সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে আরো সুপরিকল্পিত ভূমি সেবা তারা প্রদান করতে পারবেন মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo