• রাজনীতি

দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে। দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াতে ইসলামী করছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর।

বৃহস্পতিবার (২১ মে) প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই অপপ্রচার ও মিথ্যাচার করে জনগণের আস্থা অর্জন করা যাবে না। জনগণের মূল সমর্থন এখন বিএনপির পক্ষেই রয়েছে, কোনো ধরনের অপপ্রচারে লাভ হবে না।

শামসুজ্জামান দুদু বলেন, দেশে বিভিন্ন অপকর্ম সংঘটিত হলেও একটি গোষ্ঠী সেসবের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। তারা ইসলামকে ব্যবহার করে মূলত ইসলামের বিরুদ্ধেই ভূমিকা পালন করছে এবং মিথ্যাচার ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।

বিগত সরকারের তীব্র সমালোচনা করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, হামের প্রাদুর্ভাব সম্পর্কে পাঁচ-ছয়বার লিখিতভাবে আগের সরকারকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমাদের নির্মূল করা হামের মতো রোগও আগের সরকারের ব্যর্থতার কারণে দেশে আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার এখন জরুরি ভিত্তিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।

দেশের ফার্মাসিস্টদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আগে অনেক ফার্মেসি রাত ৭টা-৮টার মধ্যেই বন্ধ হয়ে যেত। কিন্তু এখন জাতীয় দায়িত্ববোধ থেকে তারা সারারাতও সেবা দিচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুদু বলেন, ইতিহাসের ধারায় তারা কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। দেশের মানুষ ভালো করেই জানে। ১৯৭১ সালে কারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল আর কারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল।

বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে প্রকৃত শিক্ষাবিদদের দায়িত্ব দেওয়ার চেষ্টা করা হলে একটি পক্ষ অস্থিরতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

বিএনপির দীর্ঘ আন্দোলনের প্রসঙ্গ টেনে এ ভাইস চেয়ারম্যান বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপি লড়াই করেছে। দলের এমন কোনো নেতাকর্মী নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, জেল হয়নি বা নির্যাতনের শিকার হতে হয়নি। এমনকি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ছয় বছর কারাগারে আটকে রাখা হয়েছিল।

তিনি বলেন, তারেক রহমান অত্যন্ত সাধারণ জীবনযাপন করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে দল পরিচালনা করছেন। আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে।

অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে দুদু বলেন, যারা অপকর্ম করছে, তারা বিএনপি করে না। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে অপরাধে লিপ্ত হয়, তাকে অবিলম্বে আইনের হাতে তুলে দিতে হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি আশপাশের কোথাও অপকর্ম হচ্ছে কি না, সেদিকে কড়া নজর রাখার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি ডা. মো. এবি সিদ্দিকী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. সুকোমল বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

মন্তব্য (০)





image

বিরোধীদের কড়া বার্তা মির্জা ফখরুলের, ‘আমরা উড়ে এসে জুড়ে ব...

নিউজ ডেস্ক : রাজনৈতিক বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বিএন...

image

জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না এ দেশের মানুষ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : এ দেশের মানুষ জামায়াতে ইসলামীকে কখনই ক্ষমতায় ...

image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্...

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি...

image

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: এ্যানি

নিউজ ডেস্ক : ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি হ...

image

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস...

  • company_logo