ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় অসহায় দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রী ঈদ উপহার ভিজিএফ এর ৪৬৭ বস্তা চালসহ ঝড়ে ২টি নৌকা ডুবির ঘটনা ঘটেছে।আজ বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে ব্রহ্মপুত্র নদের বালাসী ঘাটে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের জন্য হতদরিদ্রদের মাঝে ভিজিএফ চাল সহায়তা দেয়ার জন্য ফুলছড়ি উপজেলার কালিরবাজার থেকে বালাসীঘাটে ৪টি নৌকায় ৯৩৬ বস্তা চাল বোঝাই করা হয়। সকাল সাড়ে ৮টার দিকে নৌকাগুলো ঘাট থেকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় হঠাৎ নদীতে ঝড় বৃষ্টি শুরু হলে ২ টি নৌকা চাল সহ ডুবে যায়।পরে স্থানীয়ভাবে চাল গুলো উদ্ধারের চেষ্টা করা হলেও সব চাল পানিতে ভিজে যায়।
ফুলছড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো মোত্তালেব হোসেন বলেন, নৌকা ডুবির পর কিছু চাল উদ্ধার করা হয়েছে। তবে বেশিরভাগ চাল ভিজে গেছে। এবিষয়ে জেলা কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)