• সমগ্র বাংলা

রাণীনগরে ভিজিএফ'র চাল বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ইদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ও কার্যক্রম পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম, পরিষদের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, সাধারণ সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, ইদুল আযহাকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হতে প্রাপ্ত চালগুলো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ৮টি ইউনিয়নের ১৪হাজার ৮শত ৬০টি অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা নির্বাহী স্যারের নির্দেশনা মোতাবেক চালগুলো সঠিক ভাবে বিতরণের লক্ষ্যে প্রতিটি বিতরণ কেন্দ্রে একজন করে ট্যাগ কর্মকর্তার উপস্থিতি চালগুলো বিতরণ করা হচ্ছে। ইদের আগে উপজেলার অসহায়, গরীব ও দু:স্থ মানুষরা সরকারের পক্ষ থেকে এই ইদ উপহার পেয়ে অনেক উপকৃত হবেন বলে মনে করেন এই কর্মকর্তা। এছাড়া বজ্রপাতে করনীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান ইদে যেন অসহায় ও দু:স্থ পরিবারের মানুষরা কিছুটা স্বস্তিতে ইদ উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে সামান্য এই উপহার বিতরণ। উপহারের এই চালগুলো প্রকৃত ভোক্তারা যেন সঠিক ভাবে হয়রানী ছাড়াই পায় সেই লক্ষ্যে যাবতীয় কার্যক্রম শেষ করে বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপহারের এই চাল বিক্রি না করে অবশ্যই নিজের পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করার আহ্বান জানান তিনি।  

মন্তব্য (০)





image

‎আত্মসমর্পণ করেছে সুন্দরবনের বনদস্যু 'সুমন বাহিনী'

নিউজ ডেস্কঃ কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিক অস্ত্র জমা দিয়...

image

কালীগঞ্জে জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় কুইজ প্রতিযোগিতা ও প...

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে “জনবান্ধব অটোমে...

image

যশোরের ঝিকরগাছায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫...

image

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ব...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি...

image

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার খাবুলিয়া সর...

  • company_logo