• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ওসমান গনি নামে এক ইউনিয়ন বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার করেছে প্রতিপক্ষের লোকজন। বুধবার রাত পৌনে ১টার দিকে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকার বিল কাউন্দার চক এলাকায় এ ঘটনা ঘটে। সে বড় বিনারচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে ও ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয়রা জানায়, এলাকায় ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে রাতে ওসমান গণির ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই তার মৃত্যু হয়। মৃত্যু খবর ছড়িয়ে পড়লে নিহতের স্বজন ও বিএনপির নেতাকর্মীরা আড়াইহাজার-গাউছিয়া সড়কের বিভিন্ন স্থানে অবরোধ সৃষ্টি করে কয়েকটি যানবাহনে ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, হত্যায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।  আসামীদের সনাক্ত ও গ্রেপ্তারে জন্য অভিযান চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সেখানপ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধারণা করা হচ্ছে  হত্যাকাণ্ডটি রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo