ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে সশস্ত্র পাহারায় মাদক পাচারকালে টেকনাফ সীমান্ত থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে বিজিবি।
এ সময় লুৎফর রহমান (২১) নামে একজনকে আটক করেছে । সে টেকনাফ উপজেলার হোয়াইক্যং খারাংগ্যাঘোনা গ্রামের নুর আহমেদের ছেলে।
বুধবার (২০ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম।
তিনি জানান, ১৯ মে রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যং খারাংগ্যাঘোনা সীমান্ত এলাকায় অবস্থান নেয়।
এ সময় কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করার চেষ্টা চালায়। তবে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় লুৎফর রহমানকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার সঙ্গে থাকা অন্যান্য পাচারকারীরা গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, উদ্ধার হওয়া ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। এছাড়াও ইয়াবা পাচারের সঙ্গে আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জড়িত রয়েছে বলেও জানিয়েছেন লুৎফর।
মাদক পাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)