ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি মাদ্রাসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীরা ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশ করলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংসদ সদস্য ফজলুল হক মিলনের নজরে বিষয়টি আসার পর তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক সহায়তার উদ্যোগ নেন।
মঙ্গলবার (১৯ মে) রাতে আওড়াখালী বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
সহায়তা পাওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন মাদরাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ভবন মালিক মতিউর রহমান আখন্দ, মা ফার্মেসির স্বত্বাধিকারী নাজিমউদ্দিন মোড়ল এবং ফার্নিচার ব্যবসায়ী ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুল আমিন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফজলুর রহমান আখন্দ, সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. সারওয়ার কবির, ইউনিয়ন কৃষক দলের সভাপতি শারফুদ্দিন মোল্লা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাদল, আওড়াখালী বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সুমন এবং ব্যবসায়ী ইউনুছ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত রোববার (১৭ মে) গভীর রাতে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে আওড়াখালী বাজারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বাজার ব্রিজ সংলগ্ন মতিউর রহমান আখন্দের ভবনের তৃতীয় তলায় অবস্থিত মাদরাসাতুল নূর আল ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার টিনের চাল উড়ে পাশের খাদে গিয়ে পড়ে। ভবনের চারপাশের ইটের দেয়ালও ভেঙে যায়। এ ছাড়া বাজারের বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের টিনের ছাউনি উড়ে যায়। বিভিন্ন সড়কে গাছপালা উপড়ে পড়ে থাকায় পুরো জাঙ্গালিয়া ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমে কর্মীদের করা সংবাদ প্রকাশের পর দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মাদ্রাসা কর্তৃপক্ষ স্বস্তি প্রকাশ করেছেন।
নওগাঁ প্রতিনিধিঃ “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্য...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাশাইর বাজারে ...
সাতকানিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রামের ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন ...
পাবনা প্রতিনিধিঃ শেষ সময়ে কোরবানির ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার ...

মন্তব্য (০)