• সমগ্র বাংলা

পাবনায় ডিবির অভিযানে অনলাইন জুয়া চক্রের ৫ সদস্য আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়, যেখানে বিভিন্ন অনলাইন বেটিং ও জুয়ার অ্যাপসের সক্রিয় আইডি এবং লেনদেনের তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে আটঘরিয়া থানার দেবত্তর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ’র দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রেজিনূর রহমানের তত্ত্বাবধানে ও ডিবির ওসি মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই বেনু রায় পিপিএম, এসআই মোঃ জাকারিয়া মাসুদ ও ও এসআই মহিদুল ইসলামের সমন্বয়ে একটি চৌকস টিম অভিযানটি পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ দেবত্তর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করতে সক্ষম হয়।

উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোতে Linebet, 1XBET, CK44, 777Jaya, Melbet, NAGAD88 ও KriKya11সহ বিভিন্ন অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে সক্রিয় আইডি, বেটিং সংক্রান্ত তথ্য ও অর্থ লেনদেনের প্রমাণ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ই-ট্রানজেকশন অ্যাপসের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্যও উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অনলাইন জুয়ার আইডি খোলা, সদস্য সংগ্রহ এবং অর্থ লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়ার কার্যক্রম পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করে আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo