ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার কাপাশিয়া খেওয়াঘাটে ইজারাদার কর্তৃক চরঞ্চলের প্রায় ২০ হাজার সাধারণ মানুষের কাছ থেকে নদী পারাপারের জন্য জোরপূর্বক অতিরিক্ত ভাড়া নেওয়া বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর আড়াইটার দিকে কাপাশিয়া ইউনিয়নের স্থানীয় জনসাধারণের ব্যানারে কাপাশিয়া ঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এমসয় বক্তব্য রাখেন,ওই এলাকার ভুক্তভোগী শত শত মানুষ।
এসময় বক্তারা বলেন,চরঞ্চলের অসহায় মানুষদের কাছ থেকে চাপ প্রয়োগ করে বেশি করে ভারা নেওয়া হচ্ছে। যদি কেউ ভাড়া দিতে অপারগতা প্রকাশ করে তাহলে নদীর মাঝ চরে নৌকার যাত্রীদের নেমে দেওয়ার ও অভিযোগ করেন।তাই দ্রুত সময়ের মধ্যে ইজারাদার কে বাতিল করার পাশাপাশি খেওয়া ঘাটটির ভাড়া কমানোর দাবি করেন।দাবি আদায় না হলে কঠোর আন্দোলনেরও হুশিয়ার দেন বক্তারা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)