• সমগ্র বাংলা

পুকুরে রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের বালিহাটা কমিউনিটি ক্লিনিকে যাওয়ার প্রধান প্রবেশ সড়কটি প্রায় পাঁচ বছর আগে পুকুরে বিলীন হয়ে গেলেও আজ পর্যন্ত তা পুনর্নির্মাণ বা সংস্কারে কোনো কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে পৌঁছাতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কমিউনিটি ক্লিনিকটির পেছনে পুকুর ঘেঁষে একটি সংযোগ রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে বালিহাটা, নাউভাঙা, তাহেরপুর, শিবপুর, তারুন্দিয়া, আলিনগর, নারানাটিয়া, মির্জাপুর, মরিচারচর ও আলাদিয়ার আলগী সহ অন্তত ১০ গ্রামের মানুষ সহজেই চিকিৎসাসেবা নিতে আসতেন। কিন্তু দীর্ঘদিন আগে রাস্তাটি পুকুরে ধসে পড়ে সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেছে।

সেবাগ্রহীতা বালিহাটা গ্রামের দুলাল মিয়া জানান, বিদ্যালয়ের গেইট বন্ধ থাকলে আমাদের ২-৩টি বাড়ি ঘুরে বিকল্প পথে ক্লিনিকে যেতে হয়। অসুস্থ মানুষ নিয়ে এটা খুবই কষ্টকর।

আলিনগর গ্রামের নারী সেবাগ্রহীতা নাজমা বেগম বলেন, রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে বিকল্প রাস্তায় কাদাজল মারিয়ে অনেক কষ্টে ক্লিনিকে যেতে হয়। তখন ছোট শিশু ও বৃদ্ধদের নিয়ে ক্লিনিকে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

ক্লিনিকটির সিএইচসিপি মাহফুজুল আহসান ফুয়াদ জানান, প্রতিমাসে উচাখিলা ও তারুন্দিয়া ইউনিয়নের ৯টি গ্রাম এবং পাশের গৌরীপুর উপজেলার নাউভাঙা গ্রাম থেকে প্রায় ৬শ থেকে ৭শ রোগী এই ক্লিনিকে চিকিৎসা নিতে আসেন। রাস্তা না থাকায় রোগীদের চরম ভোগান্তি হচ্ছে। যা স্বাস্থ্যসেবার জন্য বড় বাঁধা। 

এব্যাপারে সংশ্লিষ্ট ইউপির ওয়ার্ড মেম্বার সাইফুল ইসলাম বলেন, বালিহাটা কমিউনিটি ক্লিনিকের প্রবেশ রাস্তাটি পুকুরে বিলীন হয়ে গেছে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি পুনর্নির্মাণ করা হলে সাধারণ মানুষ নির্বিঘ্নে ক্লিনিকে যাতায়াত করতে পারবেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলো সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন ২০১৮ অনুযায়ী কমিউনিটি ক্লিনিক একটি সংবিধিবদ্ধ কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছে এবং এর কার্যক্রম নিয়মিত তদারকির বিধান রয়েছে। বালিহাটা কমিউনিটি ক্লিনিকের প্রবেশ সড়কের বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তর ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, বালিহাটা কমিউনিটি ক্লিনিকের প্রবেশ সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo