• সমগ্র বাংলা

ইমামের মোটরসাইকেল চুরি করে সাইকেল রেখে গেলেন চোর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে ফজরের নামাজের সময়ে আব্দুর রাজ্জাক নামে এক ইমামের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এঘটনার চুরির সময়ে নিজের ব্যবহৃত বাইসাইকেল রেখে গেছেন চোর। 

সোমবার (১৮ মে) ভোরে সৈয়দপুর শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

মসজিদটির ইমাম আব্দুর রাজ্জাক  বলেন, আজ ভোরে ফজরের নামাজ পড়াতে মোটরসাইকেল নিয়ে এসে বাহিরে রেখে মসজিদে প্রবেশ করি। নামাজ শেষে বাহিরে দেখি নির্ধারিত স্থানে আমার ব্যবহৃত ১২৫ সিসির মোটরসাইকেলটি নেই। সেখানে পড়ে আছে একটি পুরাতন বাইসাইকেল। আশপাশে মোটরসাইকেলটি খোঁজাখুশি করে না পেয়ে জানতে পারি চুরি হয়েছে।

তিনি আরও বলেন, আমি গরীব মানুষ কোনভাবে একটি মোটরসাইকেল কিনেছি, সেটাতে করে মসজিদে এসে নামাজ পড়াই সেটি হারিয়ে গেলো। বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। 

এবিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছি।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo