প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি: নাফ নদীর মিয়ানমার সীমান্ত এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে জাল গুটিয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে আসলো।
সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে এ গোলাগুলির ঘটনা ঘটে।
স্থানীয় জেলে আহমেদ মিয়া জানান, সোমবার সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের অভ্যন্তর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ শোনা যায়।
এতে মাছ ধরতে যাওয়া জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। তবে কাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।
টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, টেকনাফের হ্নীলার লেদা সংলগ্ন নাফনদী সীমান্তের পূর্ব মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও নাফনদীতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)