ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার পরিকল্পিত নগরায়ণ, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং টেকসই নাগরিক সেবা নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান প্রণয়নের কার্যক্রম শুরু হয়েছে।
এ লক্ষ্যে সোমবার (১৮ মে) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (IUGIP) প্রথম কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম, পৌর নির্বাহী অফিসার শ্যামর কুমার দত্ত, সহকারী প্রকৌশলী মুন্নুর , প্রকল্প লিডার ড. এম. জহুরুল হক, সিনিয়র কনসালট্যান্ট মো. আরিফুর রাহমান প্রমুখ।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধীক মানুষ অংশ নেন।
সভায় কালীগঞ্জ পৌরসভার বিদ্যমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক যোগাযোগ, ড্রেনেজ ব্যবস্থা, আবাসন, পরিবেশ সংরক্ষণ, জনসেবা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, নাগরিকদের প্রত্যাশা ও বাস্তব চাহিদার ভিত্তিতে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান প্রণয়নই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে কালীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য ও সুপরিকল্পিত নগরীতে রূপান্তরের পথ সুগম হবে।
উল্লেখ্য, নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) দেশের বিভিন্ন পৌরসভায় সুশাসন প্রতিষ্ঠা ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে। কালীগঞ্জ পৌরসভাও এ প্রকল্পের আওতায় দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের পথে এগিয়ে যাচ্ছে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
রংপুর ব্যুরো : উত্তরাঞ্চলের বহুল প্রত্যাশিত তিস্তা মহাপরিকল্...
নিউজ ডেস্ক : কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যাকা...
দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউ...

মন্তব্য (০)