ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করতে বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরের ৩০ এপ্রিল পর্যন্ত জমা হওয়া নগদ সহায়তার সব আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর আওতায় রপ্তানিকারকদের প্রায় ৩ হাজার ১০০ কোটি টাকা পরিশোধ করেছে সরকার।
দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি রপ্তানি খাতকে আরও গতিশীল করতে এ বিশাল অঙ্কের নগদ সহায়তা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত ৩০ এপ্রিল পর্যন্ত যত আবেদন জমা পড়েছিল, তার সবটুকুই এখন পরিশোধিত।
মোট ৩ হাজার ১০০ কোটি টাকার এ বরাদ্দের মধ্যে বড় অংশই পেয়েছে তৈরি পোশাক খাত। এ খাতে পরিশোধ করা হয়েছে ২ হাজার ৯০০ কোটি টাকারও বেশি। আর বাকি টাকা দেওয়া হয়েছে সোনালী আঁশ বা পাট খাতের রপ্তানিকারকদের।
ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এ সময়োপযোগী পদক্ষেপে রপ্তানি বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরবে এবং বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা আরও বাড়বে।
নিউজ ডেস্কঃ ব্যবসা, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং পারস...
নিউজ ডেস্কঃ তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত কপ৩১ জলবায়ু সম্মেলনে...
নিউজ ডেস্কঃ চলতি নভেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২২৩ ক...
নিউজ ডেস্কঃ চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিতিশীল পরিস্থিতি...
নিউজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের শেয়ারবাজা...

মন্তব্য (০)