ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত মহিলা আসনের এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এডভোকেট সাবিকুন্নাহার মুন্নি বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কেউ দুর্নীতির সুযোগ পাবে না। স্বচ্ছতা ও ট্রান্সপারেন্সির ভিত্তিতেই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (১৬ মে) বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছা শহরের নন্দিবাড়ী অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা মহিলা বিভাগের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মুন্নি বলেন, শপথ গ্রহণের পর ইতোমধ্যে তিনি ৮০ হাজার ৮০০ টাকা বরাদ্দ পেয়েছেন। এ অর্থ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সমভাবে বণ্টন করা হবে। তিনি বলেন, “যে দায়িত্ব পেয়েছি, তার পরিপূর্ণ হক আদায়ে কাজ করবো।”
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। মুক্তাগাছায় নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কাজ করা হবে। নারী শিক্ষার প্রসারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মুক্তাগাছাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবিকুন্নাহার মুন্নি বলেন, “অফিশিয়ালি আমরা জয়ী হতে না পারলেও জনগণ যে প্রত্যাশা নিয়ে বিপুল ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা পূরণে আমাকে মনোনীত করা হয়েছে।” তিনি দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তারা কাজ করবেন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু শাসন নয়, মোটিভেশন, সুশিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে তরুণ সমাজকে এগিয়ে নিতে হবে। তিনি জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তাগাছা উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী মাসুদা আক্তার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি কামরুন্নাহার খাদিজা, সহ-সেক্রেটারি ডা. সেতারা বেগম, কামরুন্নাহার কোহিনুর, উপজেলা সহকারী সেক্রেটারি রাহিমা মুজাহিদী, পৌর সেক্রেটারি তামান্না সুলতানা, সেলিনা আক্তার, নুরুন্নাহার রুমি, আকলিমা খাতুন, ফারহানা আক্তার, শাহনাজ পারভীন ও আবেদা সুলতানাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, মহিলা নেত্রী ও কর্মীরা এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনা অনুষ্ঠানে সহস্রাধিক নারী নেতাকর্মীর উপস্থিতি ছিল।
লালমনিরহাট প্রতিনিধি: রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের...
পাবনা প্রতিনিধিঃ সচিব পদমর্যাদায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর...
কক্সবাজার প্রতিনিধি: সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃ...
পাবনা প্রতিনিধিঃ অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চাল...
বেনাপোল প্রতিনিধি : ভারত ভ্রমণ ভিসায় আরোপিত বিধিনিষেধ এখনো প...

মন্তব্য (০)