• সমগ্র বাংলা

রাণীনগরে দিনে-দুপুরে সন্ত্রাসী হামলা-মারপিটের ঘটনায় যুবদল-বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে দিনে-দুপুরে হাটের মধ্যে সন্ত্রাসীদের মারপিটে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গুরুত্বর আহত হয়েছে। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার পর শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ শাখার যুগ্ম আহ্বায়ক মো: ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে মর্মে জানানো হয়েছে।  

মামলার প্রেক্ষিতে পুলিশ রায়হান ইসলাম (৩২) নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৪মে) বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে মাদক সন্ত্রাসীরা হামলা চালিয়ে মারপিট করে। এসময় গ্রামবাসিরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে দেয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় ভিকটিমকে রক্ষা করার সময় আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের ২ব্যক্তি আহত হয়। এঘটনায় ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে যুবদল নেতা উজ্জল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।

থানার ওসি জাকারিয়া মন্ডল জানান, শুক্রবার ভিকটিমের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রায়হান ইসলাম নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের আটকের চেস্টা অব্যাহত রাখার কথা জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

এক্সপ্রেসওয়েতে চাকা মেরামতের সময় বাসের ধাক্কা: ফরিদপুরে ...

ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হওয়া ট্...

image

জামালপুরে টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্য আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মোবা...

image

চাটমোহরে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার, হেরোইন উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহর সার্বিক দি...

image

স্ত্রী চলে যাওয়ার পর ফেসবুকে স্ট্যাটাস, বগুড়ায় ধণাঢ্য ব্য...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের ঘটনায় ...

image

নড়াইলে বোরোর বাম্পার ফলন, ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায...

নড়াইল প্রতিনিধি : নড়াইলের দিগন্তজোড়া মাঠজুড়ে এখন কেবল সোনাল...

  • company_logo