• সমগ্র বাংলা

টেকনাফে লবণের ট্রাকে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার, ঈদগাঁওয়ে অস্ত্র-গুলি জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ ও ঈদগাঁও এলাকায় পৃথক দুটি  অভিযান চালিয়ে  ১ লক্ষ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্র-গুলিসহ ৪ জন পেশাদার অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার সদর দপ্তরের সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এতে উল্লেখ করা হয়, র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একদল মাদক ব্যবসায়ী লবণের ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান পাচারের উদ্দেশ্যে টেকনাফের সাবরাং এলাকায় অবস্থান করছে।  উক্ত  তথ্যের ভিত্তিতে

১৩ মে বৃহস্পতিবার  রাত  ১১ টার সময়  সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় অভিযান চালিয়ে লবণের ট্রাকে বিশেষ কায়দায় লুকানো ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাক ও ১০০ মণ লবণসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম বাঁশখালীর আহম্মদ ছফা"র ছেলে মোঃ এমরানুল ইসলাম (২০) ও টেকনাফ সাবরাংএর মোঃ রহমত উল্লাহর ছেলে নুর মোহাম্মদ (৪২)।

পৃথক আরেকটি অভিযানে,  বৃহস্পতিবার  ১৪ মে ভোর রাত সোয়া ১ টার সময়  র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি দল ঈদগাঁও উপজেলার আলমাছিয়া পূর্ব গেইট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে স্বপ্নচূড়া মার্কেটের সামনে ডাকাতির উদ্দেশ্যে ওৎ পেতে থাকা অবস্থায় ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুই ডাকাতকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন  ঈদগাঁও  কালীরছড়া এলাকার মৃত আব্দুল নবীর ছেলে  মোঃ এনামুল হক ওরফে এনাম (২৩) ও নুর আহম্মদের ছেলে  মোঃ নুরুল আফসার রিপন ওরফে আফসার (৪০)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে । 

মন্তব্য (০)





image

গাইবান্ধায় দুই মাদ্রাসা শিক্ষার্থীকে বলৎকারের ঘটনায় বিচার...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার বকসীপাড়া হাফিজিয়া মাদ্রাসা ...

image

নারায়ণগঞ্জে গাড়ী চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হও...

image

পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক অভিযান

পাবনা প্রতিনিধিঃ পাবনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামুলক র&zwn...

image

ফরিদপুরে ২৬ লাখ টাকার স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়...

image

শীতলক্ষ্যায় ‘রাক্ষুসে’ সাকার ফিশের দাপট জালভর্তি ক্ষতিকর ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীর বুকে ...

  • company_logo