ফাইল ছবি
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে আলাদা বজ্রাঘাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিল ও মুলগ্রাম ইউনিয়নের মহেশপুর মাঠে পৃথক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের মৃত আব্দুল ফারাজীর ছেলে তোরাপ ফারাজী (৫৫) ও মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে রব্বান আলী (৬০)।
পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, কৃষক তোরাপ ফারাজী ডিকশির বিলে কৃষিকাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি বজ্রাঘাতে মারা যান।
অন্যদিকে চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা জানান, কৃষক রব্বান আলী এদিন সকাল ১১টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যান। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)