• লিড নিউজ
  • রাজনীতি

‎স্বাস্থ্যখাতে দুর্নীতির তদন্তে কমিটি গঠনের দাবি এবি পার্টির ‎

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ স্বাস্থ্যখাতের দুর্নীতি তদন্তে দ্রুত সময়ের মধ্যে সরকারকে একটি স্বাধীন কমিটি গঠনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। একই সঙ্গে হামের টিকা কার্যক্রমে থাকা অসঙ্গতিগুলো খুঁজে বের করারও আহ্বান জানিয়েছে দলটি।

‎বুধবার (১৩ মে) সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
‎
‎তিনি অভিযোগ করেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে দুর্নীতির হাবে পরিণত হয়েছে। প্রতি অর্থবছরে স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া হলেও তা যথাযথভাবে বণ্টন ও ব্যবস্থাপনা করতে ব্যর্থ হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
‎
‎হামের টিকা প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, বিষয়টি নিয়ে ঢালাওভাবে অন্তর্বর্তী সরকারকে দায়ী করা ঠিক হবে না। তার দাবি, আগের বছরগুলোতে টিকাদানের উচ্চহার দেখানো হয়েছিল। তাই বাস্তবে কোথায় এবং কীভাবে জনগণকে বিভ্রান্ত করা হয়েছে, সেটি তদন্ত করে বের করা প্রয়োজন।
‎
‎তিনি আরও বলেন, আওয়ামী লীগের শেষ বাজেটে যেখানে ৪০০ কোটি টাকার মতো বরাদ্দ ছিল, সেখানে অন্তর্বর্তী সরকার এক হাজার কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে। টিকা সরবরাহও নিয়মিত আসছে, কোনো সংকট নেই।
‎
‎ব্যারিস্টার ফুয়াদের ভাষ্য মতে, পরিকল্পিতভাবে বিভিন্ন বিভ্রান্তিকর আলোচনা সামনে এনে প্রকৃত সমস্যা ও সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া হচ্ছে। এ কারণে রাষ্ট্র হিসেবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (০)





image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

১

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

২

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৩

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৪

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

image

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব স...

৫

নিজস্ব প্রতিবেদক: দেশের নিপীড়িত, নির্যাতিত, অসহায় ও দুস্থ মা...

  • company_logo