ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, আমি আপনাদের সন্তান। আপনাদের প্রত্যেকের দোয়া আর ভালোবাসায় আজকের রুমা হতে পেরেছি। আপনাদের জন্যই আল্লাহ আমাকে সম্মানিত করেছে। আমি আপনাদের সাথে থাকতে চাই। আপনাদের জন্য কাজ করতে চাই।
মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় পাবনার চাটমোহর পৌর শহরের বালুচর খেলার মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে উপরোক্ত এসব কথা বলেন তিনি।
রুমা বলেন, বছরের পর পর বছর আমার এই এলাকাকে অবহেলিত হতে দেখেছি। আমি আপনাদের হাতে হাত ধরে এই অবহেলিত এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা শুধু আমাকে জানাবেন পাবনা-৩ এলাকার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের কোথায় কি উন্নয়ন করতে হবে। কোথায় কী সমস্যা রয়েছে। ইনশাআল্লাহ, আপনাদের প্রত্যেকের হাত ধরে কাজ করতে চাই।
সংরক্ষিত এমপি রুমা বলেন, যতদিন আমি পাবনা-৩ এলাকায় উন্নয়নের ছোঁয়া দিতে না পারবো ততদিন মাঠে-ময়দানে, নদী-নালা, গ্রাম-গঞ্জে, মাঠ-ঘাটে আপনাদের হাত ধরে আমি হাঁটতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ, আপনাদের সব দাবি-দাওয়া যতদিন বেঁচে থাকবো ততদিন পূরণ করার চেষ্টা করে যাবো।
তিনি বলেন, আমি কোথায় গিয়েছি, কতদূর উঠেছি, সেটা বিষয় না। আমার পরিচয় একটাই, এই এলাকার সন্তান আমি। আগেও যেমন ছিলাম, এখনও তেমনি আছি। আমি রাজনীতিতে মাত্র হাতেখড়ি নিয়েছি। আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়েই আগামী দিনে পথ চলতে চাই।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলাম বকু, সদস্য সচিব আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাংগঠনিক সম্পাদক শেখ জিয়ারুল হক সিন্টু, সাবেক ভিপি সেলিম রেজা, বিএনপি নেতা রবিউল করিম তারেক, অধ্যক্ষ এম এ মাহমুদ, গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফুলচাঁদ হোসেন শামীম, যুগ্ম আহ্বায়ক জান্নাতুল নাঈম জুঁই প্রমুখ।
পাবনা প্রতিনিধি : বিশ্ব ব্যাংকের সহায়তায় ও ক্লাস্টার উন্নয়ন ...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরের কারিগরি প্রশিক্ষণ কেন...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশনের অদ...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের ...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে ব্যস্ত সম...

মন্তব্য (০)