• সমগ্র বাংলা

রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দিনব্যাপী পার্টনার কংগ্রেসের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ আসনের সাংসদ আলহাজ্ব শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়। এদিন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ও পার্টনার কংগ্রেসের সভাপতি মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: মোস্তাকিমা খাতুন চৈতি কার্যক্রমে উত্তম কৃষি চর্চা বিষয়ে ধারনা উপস্থাপন করার সঙ্গে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উপজেলার কৃষি সম্প্রসারণ কৃষি কর্মকর্তা মো: জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো: জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা উল-হক লিটন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষানীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে কিভাবে বিষমুক্ত নিরাপদ ফসল ও সবজি উৎপাদন এবং উৎপাদিত সেই সবজি দিয়ে নিজেদের চাহিদা পূরণের পর বিদেশে রপ্তানি করা যায় সেই বিষয়গুলোর উপর হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়।

এসময় প্রধান অতিথি বলেন জমিতে প্রতিযোগিতা করে সার ও কীটনাশক না দিয়ে বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করতে এই ধরণের কর্মশালার কোন বিকল্প নেই। আজকাল কৃষকরা মনে করেন জমিতে বেশি বেশি সার দিলেই ফসল বেশি হয়। কৃষকদের এই ধারণা পুরোপুরি ভুল। তাই সার কিংবা কীটনাশক ছিটানোর প্রতিযোগিতা নয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদনের প্রতিযোগিতায় কৃষকদের অংশগ্রহণের অনুরোধ জানান তিনি। কংগ্রেস পার্টনার কর্মশালা থেকে লব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ে সঠিক ভাবে প্রয়োগ করে নিজেদের জন্য বিষমুক্ত নিরাপদ সবজি বেশি বেশি উৎপাদন করতে তিনি কৃষক-কৃষানীদের আহ্বান জানান।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo