• সমগ্র বাংলা

১৭ বছরে ফ্যাসিষ্ট সরকার দেশি সম্পদ অবহেলা করেছে, বিএনপি দেশের সম্পদ ব্যবহার করে দেশের উন্নয়ন করবে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, ১৭ বছর একটি ফ্যাসিষ্ট সরকার দেশ শাসন করেছে তারা দেশী সম্পদ অবহেলা করে বিদেশী ইমপোট করার ব্যবস্হা করেছিল। আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের প্রধান মন্ত্রী মনে করেন আমরা জনগনের সরকার। জনগনের যে সম্পদ আছে আমরা তা আহরন করতে চাই, দেশের উন্নতির জন্য দরকার জ্বালানী। নিজের জ্বালানী থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করবো। সবাইকে নিয়ে দেশের সম্পদ আহরন করে যেন দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি।

আজ মঙ্গলবার দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন জ্বালানী মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ.জেড. এম জাহিদ হোসেন এমপি , বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া এমপি, এজেডএম রেজোয়ানুল হক এমপি,  সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি এবং বড় পুকুরিয়া কয়লা খনির ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলী.মোঃ শাহ আলম বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা।

পরে মধ্যপাড়া কঠিন শিলা খনিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পৃথক বৈঠক মিলিত হন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীসহ সফর সঙ্গীরা।

মধ্যপাড়া খনিতে উত্তোলিত পাথরের মধ্যে নদী শাসনে বোল্ডার সাইজ এবং রেলপথে ব্যবহার উপযোগি সাইজের অবিক্রত রয়েছে প্রায় সাড়ে ৪শত কোটি টাকার পাথর। এপ্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী টুকু বলেন, ফ্যাসিষ্ট সরকার কোন একটি দেশকে সুবিধা দেওয়ার জন্য নিজের দেশের মাটির নিচে থাকা পাথরকে ধ্বংস করে তাদেরকে সুবিধা দিয়েছে। আমরা জনগনের সরকার। আমরা এসে দেখলাম। দেশের এই যেন পাথর আগে বিক্রি হয়, পরে বিদেশের বিষয়।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo