• সমগ্র বাংলা

সাতকানিয়ায় পানিতে ডুবে মাদরাসা ছাত্রের প্রাণহানি

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেংগা এলাকায় পুকুরে পড়ে আবরার আয়ন (১০) নামে এক নুরানী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আয়ন পূর্ব গাটিয়াডেংগা হাবিবুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার নুরানী তৃতীয় শ্রেণীর ছাত্র এবং খালাছির বাড়ীর প্রবাসী আবছারের ছেলে।

সোমবার (১১ মে) মাগরিবের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আয়ন বিকেলে আরও এক শিশুর সঙ্গে হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুকুরে যায়। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায় সে। ঘটনাটি আশপাশের কেউ দেখতে না পাওয়ায় দীর্ঘ সময় পানিতে পড়ে থাকে শিশুটি। পরে তার সঙ্গে থাকা অপর শিশু বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

নলুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আয়ন আমাদের ওয়ার্ডের প্রবাসী আবছারের ছেলে। ছেলেটি শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। বিকেলে আরেক শিশুর সঙ্গে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে যায়। ধারণা করা হচ্ছে, পা পিছলে সে পানিতে পড়ে যায়। আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি কেউ বুঝতে পারেনি। পরে তার সঙ্গে থাকা শিশু বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে জানালে স্থানীয়রা দ্রুত খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর সন্ধ্যার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, সে আর বেঁচে নেই। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

ঘটনার পর এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo