• সমগ্র বাংলা

কালীগঞ্জে অনুমোদনহীন খাদ্য কারখানা সিলগালা, জরিমানা ২ লাখ টাকা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘আবদুল্লাহ অ্যাগ্রো ফুড প্রডাক্ট’ নামে একটি খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেয় র‌্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর। অভিযানের নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করছে। এছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনবিহীন ও নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগ ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী ও উৎপাদন উপকরণ জব্দ করা হয়।

র‌্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩-এর মেজর রবিউল আলম এবং স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo