ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু’র বিশেষ তত্ত্বাবধানে প্রবাসী পরিবার এবং অন্যন্য ধর্মাবলম্বী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ 'হটলাইন সেবা' ও 'ডিজিটাল তথ্য সেবা'র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বর্তমান সময়ের সামাজিক নিরাপত্তা ও ডিজিটাল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যেকোনো প্রয়োজনে নাগরিকরা সরাসরি নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করে সহায়তা নিতে পারবেন। প্রবাসীদের পরিবারের যেকোনো সংকট বা নিরাপত্তাজনিত সমস্যায় তাৎক্ষণিক সহায়তা, অন্যন্য ধর্মাবলম্বী পরিবারের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিতকরণ।
জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিচের নম্বরগুলো উন্মুক্ত করা হয়েছে (১) ০১৩৫০-১৭৩৭৩৭ (২) ০১৩৫০-১৭৩৭১(৩) ০১৩৫০-১৭৩৭৭৭।
এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ডিজিটাল তথ্য সেবা নড়াইল-২' ফেসবুক পেজের মাধ্যমেও নাগরিকরা তাদের সমস্যার কথা জানাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু জানান, নড়াইলের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসীদের পরিবার যেন দেশে কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই এই হটলাইন সেবার মূল উদ্দেশ্য। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে নড়াইলকে এগিয়ে নিতে এই ধরনের প্রযুক্তিগত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম, মাহবুবুর রশিদ লাবলু, জেলা জামায়াত ইসলামের প্রচার ও মিডিয়া সম্পাদক ড. খান আব্দুস সোবহান, আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. ইস্রাফিল খবির রাজু, পূজা উদযাপন কমিটির সভাপতি পংকজ বিহারী ঘোষ, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের আহবায়ক এড. আজিজুল ইসলাম, জামায়াত নেতা হিমায়েতুল ইসলাম হিমসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)