• সমগ্র বাংলা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনার চাটমোহর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক (১০ মে) রবিবার দুপুরে পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় সামস্ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের চাটমোহর উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাইদুর রশিদ খান পিন্টু।

অনুষ্ঠানে সংগঠনের পাবনা জেলা শাখার নেতৃবৃন্দ চাটমোহর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। 

উপজেলা শাখার দপ্তর সম্পাদক মো. ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য দেন- সংগঠনের পাবনা জেলা শাখার কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক শামছুর রহমান মানিক, প্রচার সম্পাদক আতাউর রহমান, জেলা শাখার কার্যকরি সদস্য আমিরুল ইসলাম। 

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন- চাটমোহর প্রেসক্লাবের সভাপতি মো. হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় পত্রিকা সম্পাদক কে. এম. বেলাল হোসেন স্বপন, সংগঠনের চাটমোহর উপজেলার পক্ষে সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক নীরেন্দ্রনাথ দাস স্বপন, প্রচার সম্পাদক সাদেকুল ইসলাম শুভ, কার্যকরী সদস্য শহিদুল ইসলাম প্রমূখ।

বক্তাগণ, প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সততা, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করা আবশ্যক। পরিবেশ-পরিচ্ছন্নতা নিশ্চিত করা প্রয়োজন। চিকিৎসকদের দ্বারা রোগীদের সেবা নিশ্চিত করতে হবে। প্রাইভেট হাসপিটাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মানোন্নয়নের কোন বিকল্প নেই। মানবসেবার মানসিকতা নিয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo