ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমানের ছোট ভাই শাহেদকে অপহরণ এবং মুক্তিপণ আদায়ের ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ মে শনিবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ ও ভুক্তভোগীর পরিবার।
সংবাদ সম্মেলনে শাহেদের ভাই নড়াইল জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, হাসিবুর রহমান অপহরণ ঘটনার সুষ্ঠু তদন্ত, অপহরণকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ ও আনিসুজ্জামান সোহাগ #
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ আফজা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার শিক্ষাব্যবস্থার মানো...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

মন্তব্য (০)