• সমগ্র বাংলা

উলিপুরের সকল ইউনিয়নে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ চলবে: এমপি সালেহী

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেছেন, উপজেলার সকল ইউনিয়নে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কাজ করা হবে। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

‎ফেসবুক পোস্টে সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, উলিপুর উপজেলার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি। সাহেবের আলগার পর থেতরাইয়েও ক্লিনিকের প্রায় ১.১৯ একর সম্পত্তি রয়েছে। সাহেবের আলগা ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতাল নির্মাণের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। ইনশাআল্লাহ, খুব শিগগিরই সাহেবের আলগাবাসী সুসংবাদ পাবে।

‎তিনি বলেন, আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়ন করে প্রতিটি ইউনিয়নে একটি করে ম্যাটারনিটি ডেলিভারি সেকশন চালুর বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য লিখিতভাবে জানিয়েছি। সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বুড়াবুড়ি, বেগমগঞ্জসহ চরাঞ্চলগুলোতে আরও দুটি করে ক্লিনিক স্থাপনের বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দোয়া করবেন, যেন সব এলাকায় সমানভাবে কাজ করতে পারি।

‎তিনি আরো বলেন, কয়েকটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে হাটশেড নির্মাণের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে বুড়াবুড়ি বাজার ও বজরা বাজারে হাটশেড নির্মাণকাজ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় থেতরাই বাজারেও হাটশেড নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে। ইনশাআল্লাহ, এই প্রকল্প চলমান থাকলে পর্যায়ক্রমে সব ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজারে হাটশেড নির্মাণ করা হবে।আপনাদের খাদেম হিসেবে সকলের প্রতি সমান দৃষ্টি রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মন্তব্য (০)





image

শহীদ রাষ্ট্রপতি জিয়ার ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে দিনাজপুরে দো...

দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্...

image

পাবনায় মদ্যপ অবস্থায় নৌভ্রমণ, নদীতে পড়ে যুবক নিখোঁজ

পাবনা প্রতিনিধি : ঈদের ছুটির আনন্দ উদযাপন করতে গিয়ে মদ্যপ অব...

image

রাণীনগরে দেশের বৃহৎ রানিং উৎসব অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে, নানা সামাজি...

image

নড়াইলে জেলা ছাত্র শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলে জেলা ছাত্র শিবিরের সাবেক-বর্তমান দ...

image

ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়াকে কেন্দ্র করে দুই পরিবা...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ঘরের ওপর গাছ পড়ে ক্ষয়ক্...

  • company_logo