• সমগ্র বাংলা

বিজিবির বিশেষ অভিযান: টেকনাফে ৫০ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফে ৫০ বোতল ফেনসিডিলসহ মোঃ ইসহাক (২৬) নামের  মাদক কারবারিকে আটক করেছে ২ বিজিবি। সে টেকনাফের হাজমপাড়ার মোঃ ইউনুস এর ছেলে।

৭ মে বৃহস্পতিবার টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ সী-বীচ বিওপি’র পাশে মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হাজমপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা  করা হয়। 

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান,  গোপন সূত্রে জানা যায় যে, ৭ মে  টেকনাফ সী-বীচ বিওপি থেকে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ দক্ষিণ দিকে হাজমপাড়া নামক স্থানে একটি বসতবাড়িতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি অধিনায়ক  এর পরিকল্পনায় বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। বিজিবি’র আভিযানিক দল 

আনুমানিক  ভোরসকাল সাড়ে ৫ টার সময়  হাজমপাড়া এলাকার মোঃ ইসহাকের নানার বসতঘর ও আশপাশের এলাকা নিশ্ছিদ্রভাবে ঘিরে ফেলে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মোঃ ইসহাক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আভিযানিক দল তাৎক্ষণিকভাবে তাকে ঘটনাস্থল হতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, উক্ত বসতঘরে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo