ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তিন দিনের সফরে বেইজিংয়ে থাকা পররাষ্ট্রমন্ত্রী খলিলের সঙ্গে বুধবার এ বৈঠকের কথা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিস্তৃত আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়াবলির পাশাপাশি বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, জনগণের সঙ্গে জনগণের সংযোগ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যকে কেন্দ্র করে ছিল তাদের আলোচনা। বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব, এক চীন নীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে উভয়পক্ষ।
বিবৃতিতে বলা হয়, বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের জন্য নৈশভোজের আয়োজন করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং।
এর আগে বুধবার সকালে চীনের পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারম্যান ওয়াং হুনিংয়ের সঙ্গে বৈঠক করে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল।
আরেক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে উভয়পক্ষ ‘বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতার অংশীদারত্ব’ এবং বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উভয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গী হন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামসহ প্রতিনিধিদলের সদস্যরা।
নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে চলতি বছরে নতুন করে ৬ হাজার দক্ষ ড...
নিউজ ডেস্ক : জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ...
নিউজ ডেস্ক : পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্...
নিউজ ডেস্ক : মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈ...
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংল...

মন্তব্য (০)