ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ।
৬ মে বুধবার কুতুলালং রোহিঙ্গা ক্যাম্প-৪ পরিদর্শনকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাম্পে চলমান খাদ্য বিতরণ, এলপিজি সরবরাহ, চিকিৎসা সেবা, শিক্ষা কার্যক্রম এবং নারীদের দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
সকাল ১১ টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) অর্থায়নে পরিচালিত ই ভাউচার সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গাদের ডিজিটাল ভাউচারের মাধ্যমে খাদ্য সংগ্রহ প্রক্রিয়া এবং চলমান সেবা কার্যক্রম সম্পর্কে অবগত হন।
পরে ক্যাম্প ইনচার্জ এর অফিসের সম্মেলন কক্ষে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন পররাষ্ট্র প্রতিমন্ত্রী । এ সময় রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি, সেবা কার্যক্রম এবং প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা তাদের নিজ দেশে ফিরে যাওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি এ সময় ধৈর্য সহকারে রোহিঙ্গাদের কথাগুলো শুনেন।
পরিদর্শনকালে পররাষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মিজানুর রহমান, ক্যাম্প-৮ ডব্লিও এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাই থোয়াইহ্লা চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)