ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে পৃথক দুই অভিযানে দুই ব্যক্তিকে মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এসব অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৪ মে উপজেলার ছাতিয়ানী এলাকায় পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় সামশুল হক খন্দকার (৬৫) নামের এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত সামশুল ওই এলাকার ইউসুফ আলী খন্দকারের ছেলে এবং তিনি স্থানীয়ভাবে অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পরদিন ৫ মে একই উপজেলার রাথুরা এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একই আইনের আওতায় কাজী আমজাদ হোসেন (৬৭) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি ওই এলাকার আকবর আলীর ছেলে।
দুই দিনের অভিযানে মোট দুটি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মো. আলামিন ভূইয়া।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...
দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...
বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...
নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

মন্তব্য (০)