• সমগ্র বাংলা

নাটোরে অভিযানে গুলি এবং বিদেশী রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : নাটোরে লালপুরে অভিযানে ৬ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী রিভলবারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের ডিবি পুলিশ। আজ মঙ্গলবার 

ওই অভিযান চালান তারা। এসময় ধারাল অস্ত্র ১৫টি সিমকার্ড সহ দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। 

ডিবি পুলিশের ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম জানান, চিরিরবন্দর থানার ২ নম্বর মামলার সূত্রে দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম এর দিকনির্দেশনায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর তদন্তে প্রাপ্ত সন্ধিগ্ধ আসামীদের তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে জেলার ডিবি পুলিশের বিশেষ  টিম নাটোরের  লালপুর থানা পুলিশের সহযোগিতায় আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে নাটোরের লালপুরে গোপালপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বিরোপাড়া মহল্লায়আতাউর মালিথার ছেলে আরিফ হোসেন (২৭)কে গ্রেপ্তার করা হয়। তল্লাসি চালিয়ে ৬ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার (MADE IN PAKISTAN) উদ্ধার করা হয়েছে। এছাড়াও একটি ১৩ দশমিক ৫ ইঞ্চি সাইজের গিয়ার চাকু এবং ২ টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ ( Xiaomi HyperOS, এবং Vivo V30) ১৫ টি মোবাইল সিমকার্ড জব্দ করা হয়েছে। এসময় পুলিশের উপস্হিতি টের পেয়ে

একই এলাকার দেলুয়া রুইগা গ্রামের রাকিবুল ইসলামের ছেলে বিজয় ইসলাম প্রাচির টপকে পালিয়ে গেছে।

ধৃত আরিফ হোসেন এবং পলাতক বিজয় ইসলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইউনিফর্ম পরিহিত ছবি এবং দিনাজপুরের পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপের MD Jalal Si নামক ভুয়া আইডি খুলে বিভিন্ন মোবাইল নাম্বার ব্যবহার করে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করে আসছিল। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo