• সমগ্র বাংলা

কালীগঞ্জে ফুটবল ম্যাচ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, বালিকা খেলোয়াড় সহ আহত ৫

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিকা ফুটবল দল ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’-এ গাজীপুর সদর দলকে পরাজিত করে বিজয় অর্জনের পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার (৪ মে) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খেলোয়াড়দের বহনকারী সিএনজিটিকে পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে সিএনজি চালকসহ মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজন ছিলেন ওই বালিকা ফুটবল দলের খেলোয়াড়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। গুরুতর আহত দুই খেলোয়াড়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে তাদের একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও সাবিহা নামের আরেক খেলোয়াড় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে সিএনজি চালকসহ আরও দুই খেলোয়াড় প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

এদিকে মঙ্গলবার (৫ মে) সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন খেলোয়াড় সোহাদাকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

ঘটনার পর স্থানীয় ক্রীড়া সংগঠন ও এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বর্তমানে আহত খেলোয়াড়দের পরিবার ও সহকর্মীরা তাদের দ্রুত আরোগ্যের প্রত্যাশায়। 

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo