• সমগ্র বাংলা

কালীগঞ্জে পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩, পলাতক ২

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি ঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও দুইজন আসামি পালিয়ে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার (৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো জাকির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) রাত সাড়ে ৯টার দিকে জাংগালিয়া ইউনিয়নের ছাতিয়ানী উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফাহমিদ শেখ (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ ঘটনায় শাহাদাত হোসেন ওরফে রবিন (৩৫) নামের আরেক মাদক কারবারি পালিয়ে যায়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাহাদুরশাদী ইউনিয়নের দক্ষিণবাগ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ইসমাইল শেখ (২৫) ও মেরাজ আকন্দ (২৬) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয। এ ঘটনায় মনির (৩৫) নামে এক মাদক কারবারি পলাতক রয়েছে।

ওসি জানান, উভয় ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo