• লিড নিউজ
  • স্বাস্থ্য

‎চার-পাঁচ দিনের মধ্যে হামের পরিস্থিতি উন্নতি হবে: স্বাস্থ্যমন্ত্রী ‎

  • Lead News
  • স্বাস্থ্য

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৮৬ শতাংশ শিশু হামের টিকা পেয়েছে। আগামী ৪-৫ দিনের মধ্যে সারাদেশে হামের পরিস্থিতি উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‎সোমবার (৪ মে) বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

‎মন্ত্রী বলেন, টিকা কার্যকর হতে সময় লাগে প্রায় তিন সপ্তাহ। তবে চলমান ব্যবস্থাপনায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন তারা।

‎তিনি জানান, শিশুদের পুষ্টিহীনতা ও ব্রেস্টফিডিং কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, যার ফলে নিউমোনিয়াসহ জটিলতায় বাড়ছে মৃত্যুঝুঁকি।

‎সরকারের দাবি, আগের সরকারের সময় টিকার ঘাটতি থাকলেও বিদেশি সহযোগিতায় তা কাটিয়ে ওঠা গেছে।

‎আগামী ৬ মে আরও বড় একটি টিকার চালান দেশে পৌঁছাবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের চাপ কমলেই আবারও নিয়মিত টিকাদান কার্যক্রম জোরদার করা হবে।

মন্তব্য (০)





  • company_logo