• সমগ্র বাংলা

পাবনায় পুলিশের অভিযানে মাদকসহ আটক ৩

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশ রবিবার (৩ মে) উপজেলার মথুরাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তিন মাদক সেবিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে মোট ছয় পুড়িয়া মাদকদ্রব্য হিরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাটমোহর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতরা হলেন, বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে জামাল উদ্দিন (৩৯), পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার উত্তরম্যান্দা গুচ্ছগ্রাম এলাকার মৃত মঞ্চের আলীর ছেলে স্বপন আলী (৪০) ও মথুরাপুর মন্ডলপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে আতিকুর রহমান (৪২)।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ গোলাম মোস্তফা জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নিয়মিত অভিযান হিসেবে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জামাল, স্বপন ও আতিকুর কে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে মোট ৬ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। 

এ ব্যাপারে চাটমোহর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।

মন্তব্য (০)





image

ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের অপরাধে দুই যুবকের ১৫ দিনের ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে মাদক সেবন ও এলাকাবাসীর...

image

জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দিনাজপুরে ছাত্রদলরে দোয়া ও ...

দিনাজপুর প্রতিনিধি : জুলাই বিপ্লবে সকল শহীদদের আত্মার মাগফির...

image

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্র...

বেনাপোল প্রতিনিধি : চলতি ২০২৬-২৭ অর্থবছরে বেনাপোল বন্দর দিয়ে...

image

স্বাগতম ভিক্ষুকমুক্ত নড়াইল' সাইনবোর্ডের আড়ালে জীবনযুদ্ধের...

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলার প্রবেশমুখে যশোর-অভয়নগরের সীমা...

image

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo