• সমগ্র বাংলা

বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ১ হাজার ৩৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ২৭ লাখ টাকা।

‎রোববার (৩ মে) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেন।

‎তিনি বলেন, শনিবার (২ মে) রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় এনএসআই ও ডিজিএফআইয়ের একটি যৌথ দল, পাশাপাশি বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স ইউনিট।

‎তিনি আরও বলেন, আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়।

‎এ ছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট ওভি-৪৯৩-এর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম মো. শামসুদ্দিন। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা।

‎চীন-জাপান-থাইল্যান্ডে যাচ্ছে পিরোজপুরের মরিচ
‎জব্দ করা পণ্যসমূহ চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। তবে আটক যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখার পক্ষ থেকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

‎কর্তৃপক্ষ জানায়, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি জোরদার রয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

আলফাডাঙ্গায় জাল দলিলে জমি নামজারি: বিচার ও নিরাপত্তা চেয়ে...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় জাল দলিল ও ভুয়া স্ব...

image

চাটমোহরের মথুরাপুরে আশিকের মৃত্যু মামলায় ষড়যন্ত্রমুলক ফাঁ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর স্কুলপাড়া গ...

image

পাবনায় রিয়া হত্যা মামলার ৩ অভিযুক্ত গ্রেপ্তার, গুম করার ক...

পাবনা প্রতিনিধিঃ পাবনায় এক কিশোরীকে হত্যার ঘটনায় মাত্র এক ঘণ...

image

বেনাপোলে এনসিপি নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামল...

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টি ...

image

হাকিমপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

দিনাজপুর প্রতিনিধি: কয়দিন পরেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ।...

  • company_logo