• সমগ্র বাংলা

লালমনিরহাটে দরিদ্র ও অসহায়দের পাশে বিদ্যানন্দ ফাউন্ডেশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ “সম্বল” প্রকল্পের ২০২৬ সালের কার্যক্রম আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। আজ রবিবার সকালে বড়বাড়ি কলেজ মাঠে এই কাযক্রমের উদবোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট জেলার ১০০টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে জীবিকায়নের উপকরণ হিসেবে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং ক্ষুদ্র ব্যবসার জন্য প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়। এসব সহায়তার মোট আর্থিক মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। প্রকল্পটির মূল লক্ষ্য হলো উপকারভোগী পরিবারগুলোকে দীর্ঘমেয়াদে স্বাবলম্বী করে তোলা।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন,“যাকাতভিত্তিক এ ধরনের উদ্যোগ সমাজের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এককালীন সহায়তার পরিবর্তে টেকসই জীবিকায়নের সুযোগ সৃষ্টি করাই সময়ের দাবি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘সম্বল’ প্রকল্প সেই লক্ষ্য পূরণে কার্যকর উদাহরণ। সরকার ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।”
তিনি আরও বলেন,“সমাজের বিত্তবানদের যাকাত ও দান-সদকা সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে অসহায় মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনা যায়। এই উদ্যোগ সেই চর্চাকে আরও শক্তিশালী করবে।”
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন বলেন,“‘সম্বল’ প্রকল্পের মাধ্যমে আমরা শুধু সহায়তা প্রদান করি না, বরং একটি পরিবারকে দীর্ঘমেয়াদে আয় করার সক্ষমতা তৈরি করি। আমাদের লক্ষ্য—সহায়তা নয়,স্বাবলম্বিতা নিশ্চিত করা। যাকাতের অর্থকে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই জীবিকায়নের রূপ দেওয়া সম্ভব,এবং আমরা সেই কাজটিই করে যাচ্ছি।”
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বিমানবন্দরে ২৭ লাখ টাকার সিগারেট জব্দ

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দ...

image

রাণীনগরে ভুয়া দলিলে শতাধিক বিঘার অর্পিত জমি অবৈধ দখলের বি...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ভুয়া দলিলের মাধ্যমে কো...

image

জনতার পিটুনিতে নিহ্ত ট্রাক চালক হান্নানের রেখে যাওয়া ২ বছ...

ফরিদপুর প্রতিনিধিঃ জন্মের ২১ দিনের মাথায় মা ছেড়ে চলে যান। আর...

image

'ঘরের ছেলে ঘরে ফেরা’—সাতকানিয়ায় বিএনপিতে যোগ দিলেন এলডিপি...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার, উত্তর সা...

image

দিনাজপুরে শুরু মাস ব্যাপি বানিজ্য মেলা

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্...

  • company_logo